Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

চার্জশিটে হেরোইনের পরিমাণ কম লেখায় তদন্ত কর্মকর্তাকে তলব

admin • 15 May 2023, 09:40 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
চার্জশিটে হেরোইনের পরিমাণ কম লেখায় তদন্ত কর্মকর্তাকে তলব

জব্দ করা হেরোইন থেকে অভিযোগপত্রে উদ্ধারের পরিমাণ কম লেখায় মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাসান সিকদারকে তলব করেছেন হাইকোর্ট।

 

এ মামলায় এক আসামির জামিন শুনানির সময় বিষয়টি নজরে এলে সোমবার (১৫ মে) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 

পুলিশের এই তদন্তকারী কর্মকর্তাকে আগামী ২৯ মে সকাল সাড়ে ১০টায় হাইকোর্টে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়েছে।

 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক জানান, হেরোইন উদ্ধারের মামলার আসামি মো. ফজলে রাব্বী ওরফে পিংকি রাব্বীর জামিন আবেদন করেন। তার জামিন শুনানির সময় বিষয়টি আদালতের নজরে আসে, জব্দ করা ৫০ গ্রাম হেরোইনের মামলায় তদন্তকারী কর্মকর্তা রাসায়নিক পরীক্ষকের মতামত অনুযায়ী অভিযোগপত্রে উদ্ধার করা হেরোইনের ওজন ২০.৫ গ্রাম লিখে দেন। তখন আদালত মামলার তদন্তকারী কর্মকর্তাকে তলব করেন। আর আসামির জামিন প্রশ্নে রুল জারি করেন।

 

আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী নাজনীন নায়েম।

 

মামলার এজাহারে বলা হয়, গত ৩১ ডিসেম্বর আসামির কাছ থেকে ১০০০ পুরিয়া হেরোইন, ওজন অনুমান ৫০ গ্রাম, যার মূল্য ২ দুই লাখ টাকা উদ্ধার করা হয়। কিন্তু মামলার অভিযোগপত্রে দেখা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা সেখানে ২০.৫ গ্রাম হেরোইন উল্লেখ করেছেন। যেটা নিয়ে আদালতের প্রশ্নের উদ্ভব হয়েছে। এ কারণে মামলার তদন্তকারী কর্মকর্তাকে তলব করে আদেশ দিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।