Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ

‘চাপে পড়ে আ.লীগে যোগ দিয়েছিলাম, আজ থেকে দলের সঙ্গে সম্পর্ক নেই’

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
‘চাপে পড়ে আ.লীগে যোগ দিয়েছিলাম, আজ থেকে দলের সঙ্গে সম্পর্ক নেই’

জামালপুরের মেলান্দহ উপজেলায় ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফকির আবু বকর সিদ্দিক। বুধবার (১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে ফকির আবু বকর সিদ্দিক আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

 

আবু বকর সিদ্দিক উপজেলার ৫নং নয়ানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজ থেকে আওয়ামী লীগের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকব না।’

 

তিনি জানান, ‘একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি স্বেচ্ছায় মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন এবং দলীয় সকল কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছেন।’

 

আবু বকর সিদ্দিক দাবি করেন, ২০২৪ সালের ২৫ নভেম্বর তিনি সাংগঠনিকভাবে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছিলেন। তবে বিভিন্ন কারণে বিষয়টি তখন আনুষ্ঠানিকভাবে জানানো সম্ভব হয়নি। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে তার অবস্থান গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন।

 

নিজের রাজনৈতিক জীবনের বর্ণনা দিয়ে ফকির আবু বকর সিদ্দিক বলেন, ১৯৮০ সাল থেকে তিনি ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনীতিতে সক্রিয় হন। সরকারি আশেক মাহমুদ কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের মিছিল-মিটিংয়ে অংশগ্রহণের মধ্য দিয়ে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। ১৯৮৭ সালে তিনি ছাত্রদলের আহ্বায়ক হন। পরবর্তীতে যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং পরে মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

 

তিনি আরও বলেন, ২০০৩ সালে তিনি ৫নং নয়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা এবং রাজনৈতিক চাপ সৃষ্টি হয়। ওই পরিস্থিতিতে ২০১৯ সালে মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি উপজেলা কমিটির সহ-সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।