Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চাঞ্চল্যকর বুলু হত্যা মামলায় একজনের ফাঁসি,৪জনের যাবজ্জীবন

admin • 20 Mar 2024, 10:22 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
চাঞ্চল্যকর বুলু হত্যা মামলায় একজনের ফাঁসি,৪জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর বুলু হত্যা মামলায় একজনকে ফাঁসি ও চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অনাদায়ে আরও ৬ মাসের দণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে আসামিদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল ইসলাম।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. রাকিবুল ইসলাম। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- আব্দুস সবুর, মো. কারিমুল, মো. বাচ্চু মিয়া ও মো. এরফান আলী। আসামীদের সকলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার হাউসপুর গ্রামে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে রাষ্ট্রপক্ষের কৌসুলি রবিউল ইসলাম রবু জানান, গরু ব্যবসার টাকার লেনদেনকে কেন্দ্র করে ২০১৭ সালের ২৫ জুলাই জেলার ভোলাহাট উপজেলার হাউসপুর গ্রামের জনৈক মজিবুর মেম্বারের আমবাগানে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে ধারালো হাসুয়া দিয়ে একই গ্রামের বুলু মিয়াকে কুপিয়ে গুরুত্বর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বুলুকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী মোসা. সমিজা বেগম বাদী হয়ে ভোলাহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট থানার উপ-পরিদর্শক মো. আহসানুল হক ৯ জনকে অভিযুক্ত করে ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে মঙ্গলবার দুপুরে বিচারক আসামিদের এই রায় প্রদান করেন। এতে পাঁচজনকে বেকুসুর খালাস প্রদান করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।