Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
এক্সক্লসিভ

চাকরির পরীক্ষা দিয়ে ফিরছিলেন যুবক, অজ্ঞান পার্টি কেড়ে নিল প্রাণ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
চাকরির পরীক্ষা দিয়ে ফিরছিলেন যুবক, অজ্ঞান পার্টি কেড়ে নিল প্রাণ

ঢাকায় চাকরির ইন্টারভিউ দিয়ে লঞ্চে করে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে রিফাত (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

রিফাতকে উদ্ধার করে নিয়ে আসা লঞ্চের যাত্রী ইসমাইল বলেন, লঞ্চে অজ্ঞান পার্টির খপ্পরে পড়লে লঞ্চ কর্তৃপক্ষ তাকে মুন্সীগঞ্জ এলাকার একটি ঘাটে নামিয়ে দেয়। সেখান থেকে আমি তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাই। পরে সদর হাসপাতাল থেকে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আজ সকালে ভোলা থেকে তিনি ঢাকায় এসেছিলেন একটি ইন্টারভিউ দেওয়ার জন্য। ইন্টারভিউ শেষে রিফাত লঞ্চে করে তার গ্রামের বাড়ি ভোলা ফিরছিলেন। পথে অজ্ঞাত কারো দেওয়া খাবার খেয়ে তিনি অচেতন হয়ে পড়েন। তার গ্রামের বাড়ি ভোলা সদরের ওয়েস্টার্ন পাড়ায়। তিনি ওই এলাকার মো. শামসুদ্দিনের ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি নৌ-পুলিশকে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।