Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

চাঁদে গিয়ে উল্টে গেল মার্কিন মহাকাশযান ‘অডিসিয়াস’

admin • 24 Feb 2024, 11:31 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
চাঁদে গিয়ে উল্টে গেল মার্কিন মহাকাশযান ‘অডিসিয়াস’

দীর্ঘ ৫০ বছর পর চাঁদে মহাকাশযান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তবে চাঁদের পৃষ্ঠে অবতরণের পর সম্ভবত উল্টে গেছে যানটি। যুক্তরাষ্ট্র থেকে ‘অডিসিয়াস’ নামের ওই মহাকাশযান গত বৃহস্পতিবার চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করে।

 

এর নির্মাতা প্রতিষ্ঠান ইনটিউটিভ মেশিনস পরবর্তীতে এটির সঙ্গে সংযোগ স্থাপনে সক্ষম হয়। এর মধ্যদিয়ে বিশ্বে প্রথম কোনো বেসরকারি প্রতিষ্ঠানের মহাকাশযান চাঁদে পৌঁছায়।

 

অডিসিয়াসের সঙ্গে সংযোগ স্থাপনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইনটিউটিভ মেশিনস জানায়, মহাকাশযানটি সোজাভাবেই চাঁদের মাটিতে নেমেছে। পরে গতকাল শুক্রবার প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ আলটেমাস জানান, মহাকাশযানটি হয়তো উল্টে গেছে। এতে সেটির সঙ্গে তথ্য আদান-প্রদানে সমস্যা হচ্ছে।

 

ইনটিউটিভ মেশিনসের এই অভিযান মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার একটি প্রকল্পের অংশ। এই প্রকল্পের অংশ হিসেবে অডিসিয়াস অভিযান পরিচালনার জন্য ইনটিউটিভ মেশিনসকে ১১ কোটি ৮০ লাখ ডলার দিয়েছে নাসা।

 

এর আগে, চলতি বছরের জানুয়ারিতে একটি মার্কিন প্রতিষ্ঠানের চন্দ্রাভিযান ব্যর্থ হয়। এতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর চন্দ্রাভিযান পরিচালনার সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। সবশেষ ১৯৭২ সালে নাসা সফলভাবে চাঁদে অ্যাপোলো–১৭ মিশন পরিচালনা করে।

সূত্র: ইউএস নিউজ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।