Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

চাঁদে আছড়ে পড়লো রাশিয়ান নভোযান লুনা-২৫

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
চাঁদে আছড়ে পড়লো রাশিয়ান নভোযান লুনা-২৫

নিয়ন্ত্রণের বাইরে গিয়ে চাঁদে বিধ্বস্ত হয়েছে রাশিয়ার নভোযান লুনা-২৫। এটি চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করতে ব্যর্থ হওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

 

রোববার রাশিয়ার স্টেট স্পেস করপোরেশন রসকসমস এর বরাতে বিবিসি জানিয়েছে, মনুষ্যবিহীন নৌযানটি চাঁদের দক্ষিণ মেরুতে একটি সফট ল্যান্ডিং করার কথা ছিলো। তবে ল্যান্ডিং ত্রুটির কারণে এটি প্রি-ল্যান্ডিং কক্ষপথে চলে যায় আর এতেই ঘটে বিপত্তি।

 

প্রতিবেদনে বলা হয়, গত ৫০ বছরের মধ্যে এটি ছিল রাশিয়ার প্রথম চাঁদ অভিযান। আগামীকাল সোমবার মহাকাশযানটির চাঁদে অবতরণের করার কথা ছিল। চাঁদে হিমায়িত জল এবং মূল্যবান উপাদান থাকতে পারে এমন সম্ভাবনায় নভোযানটি পাঠায় রাশিয়া।

 

রোববার সকালে রসকসমস জানায়, শনিবার বিকেল ২টা ৫৭ মিনিটের লুনা-২৫ পৃথিবীর স্টেশনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে। এসময় নভোযানটি একটি অপ্রত্যাশিত কক্ষপথে চলে গেছে বলে আশঙ্কা করা হয়। চাঁদের পৃষ্ঠের সাথে সংঘর্ষের ফলে এটির অস্তিত্ব বন্ধ হয়ে যায় বলে প্রাথমিক বিবৃতিতে বলা হয়েছে।

 

ভারতের সাথে পাল্লা দিয়ে চাঁদের দক্ষিণ মেরুতে আরও অনুসন্ধান চালাতে চাচ্ছে রাশিয়া। ভারতের চন্দ্রযান-৩ মহাকাশযান আগামী সপ্তাহে সেখানে অবতরণ করবে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে।

 

যদিও এর আগে কোনো দেশের নভোযান চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে পারেনি। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন উভয়ই চাঁদের পৃষ্ঠে সফট ল্যান্ডিং করতে সমর্থ হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।