Tuesday, 3 November 2026
শিরোনাম
ক্যাম্পাস

চল্লিশ দিনের ছুটিতে যাচ্ছে ইবি

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
চল্লিশ দিনের ছুটিতে যাচ্ছে ইবি

যায়িদ বিন ফিরোজ, ইবি প্রতিনিধি:

পবিত্র রমজান ও ইদ-উল-ফিতর উপলক্ষে এক চিল্লা সমপরিমাণ চল্লিশ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)’র শিক্ষার্থীরা। বিশাল এই ছুটির মাঝে শিক্ষার্থীদের সকল প্রকার ক্লাস পরিক্ষা বন্ধ থাকবে। ছুটি শুরু হবে আগামী ১১ই মার্চ, ২০২৪ সোমবার হতে।

বুধবার (০৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১১ই মার্চ ২০২৪ হতে ১৭ই এপ্রিল ২০২৪ পর্যন্ত বন্ধ থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়। এছাড়াও বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ২০শে এপ্রিল থেকে ক্লাস পরিক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে আরও জানা যায়, ছুটিকালীন সময়ে যদি কোন বিভাগ পরীক্ষা গ্রহণ করতে চায় (ক্যালেন্ডারে উল্লেখিত লাল কালি ব্যতীত) সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ পরিবহন অফিসে রিকুইজিশন দিয়ে গাড়ীর ব্যবস্থা গ্রহণ করবে।

এবিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, একাডেমিক কাউন্সিল ছুটির বিষয়ে সিন্ধান্ত হয়। তবে বন্ধের এই সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরী সেবা সমূহ যেমন: চিকিৎসা, পানি, বিদ্যুৎ’সহ নিরাপত্তা ও এস্টেট চালু থাকবে এবং অফিস কার্যক্রম যথারীতি চলবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।