Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

চলন্ত বাইক থামাতে হেলমেট ছুড়তে গিয়ে উড়ে গেল পুলিশ

admin • 02 Nov 2023, 10:11 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
চলন্ত বাইক থামাতে হেলমেট ছুড়তে গিয়ে উড়ে গেল পুলিশ

পেরুর একটি পুলিশ চেকপোস্টে ভয়াবহ ঘটনা ঘটেছে। দুই বাইক আরোহীকে থামাতে হেলমেট ছুড়ে মেরে মুহূর্তেই উড়ে যায় পুলিশের ওই সদস্য। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন ওই দুই বাইক আরোহী ও পুলিশ সদস্য।

 

পেরুর স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত শুক্রবার উত্তরপশ্চিমাঞ্চলের লা লিবার্তাদের ত্রুইজিলো-হুয়ানচাকো মহাসড়কে এ ঘটনা ঘটে।

   

ওইদিনের ঘটনাটি কেউ একজন মোবাইলে ধারণ করেন। বৃহস্পতিবার (২ নভেম্বর) ক্লিপস গোস ভাইরাল নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। এত দেখা যায়, পুলিশের ওই সদস্য ঝুঁকি নিয়ে বাইক আরোহীদের থামানোর চেষ্টা করেন।

   

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পেরুর ওই এলাকায় সেদিন কয়েকজন বাইকার বাইক স্টান্টের আয়োজন করেন। এখবর পাওয়ার পরই সেখানে উপস্থিত হন পুলিশ সদস্যরা। তারা কয়েকটি বাইককে আটকানও। ওই সময় একটি বাইক দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই বাইকটি থামানোর চেষ্টা করেন ওই পুলিশ সদস্য।

 

দ্রুত গতির ওই বাইকটির পেছনে বসা ছিলেন এক তরুণী। হেলমেটের আঘাতে বাইকটি পড়ে যাওয়ার পরপরই মাথায় ও স্পাইনাল কর্ডে প্রচণ্ড আঘাত পেয়ে তিনি জ্ঞান হারান। যিনি বাইকটি চালাচ্ছিলেন তখনও তার জ্ঞান ছিল। এ ঘটনায় হতবিহ্বল হয়ে পড়া ওই পুলিশ সদস্য তখন তাদের টেনে তোলার চেষ্টা করেন।

  সূত্র:এনডিটিভি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।