Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চলন্ত ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ

admin • 20 Nov 2025, 06:29 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
চলন্ত ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ

সিরাজগঞ্জের জামতৈল রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার স্টেশনের কোবাদশেখ মোড় এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে এ পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে।

 

সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন। ঘটনাটি বুধবার ঘটলেও বৃহস্পতিবার দুপুর বিকেল পর্যন্ত কোনো মামলা করেনি কর্তৃপক্ষ।

 

জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু হান্নান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। তবে কেউ আহত হয়নি। ট্রেনে শুধু একটু ক্ষতি হয়েছে। কারা এটি করেছে তা আমাদের জানা নেই।

 

কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, বিষয়টি আমিও শুনেছি। যেহেতু রেলওয়ের ঘটনা জিআরপি থানা এ বিষয়ে ভালোভাবে বলতে পারবে। আমাদের কাছে এখনও কোন অভিযোগ আসেনি আসলে আমরা বিষয়টি খতিয়ে দেখব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।