Wednesday, 11 November 2026
শিরোনাম
বিজয়নগরে পূর্ববিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেল চালকদের জন্য সুখবর পৌরসভায় নাগরিক সেবা ব‍্যাহত হলে তাৎক্ষণিক বরখাস্ত: শাহে আলম মেহেরপুরে তিন বাড়ির সামনে ‘জয় বাংলা’ লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় সেই মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড নাশকতার মামলায় কলেজ অধ্যক্ষসহ গ্রেপ্তার আ.লীগের ৪ নেতাকর্মী কারাগারে পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২ রাতে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ,বাসে আগুন গণমাধ্যমে আ.লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী
Uncategorized

চলন্ত ট্রেনে নিক্ষেপ করা পাথরে ফাটল বৃদ্ধের মাথা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
চলন্ত ট্রেনে নিক্ষেপ করা পাথরে ফাটল বৃদ্ধের মাথা

সিলেটে আন্তঃনগর ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছুড়েছে দুর্বৃত্তরা। এতে পাথরের আঘাতে আহত হন এক যাত্রী। তার মাথায় আঘাত লেগে রক্তক্ষরণ হয়েছে।

 

শনিবার সন্ধ্যায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ছোড়া পাথর ট্রেনের জানালার কাচ ভেঙে ভেতরে ওই যাত্রীর মাথায় আঘাত করে। তবে তাৎক্ষণিক আহত যাত্রীর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস ফেঞ্চুগঞ্জের কটালপুর এলাকায় আসার পর দুর্বৃত্তরা ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। এ সময় একটি পাথর ট্রেনের জানালার কাচ ভেঙে জানালার পাশে বসা এক যাত্রীর মাথায় লাগে। এতে ওই যাত্রী আহত হন।

এ ঘটনায় শনিবার রাত ১২টা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এ বিষয়ে জানতে সিলেট রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক নুরুল ইসলামকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।