Wednesday, 11 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থীর ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চট্টগ্রামে তেলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় ডিআরইউ’র উদ্বেগ কমিউটার ট্রেনের ভাড়া শিক্ষার্থীদের ২৫ শতাংশ ছাড় ধর্ষণ মামলা ছাড়া সব রাজনৈতিক মামলা প্রত্যাহার হবে:আইনমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা ‘আ. লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয়, তবে দলীয় কর্মসূচিতে না’ রাজধানীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
জাতীয়

চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

• • পঠিত 34 বার
শেয়ার করুন:
চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী এই বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে মনে হচ্ছে না। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে এক ব্রিফিংতিনি এ কথা বলেন।

 

 

প্রতিমন্ত্রী বলেন, ইসির বক্তব্য অনুযায়ী চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় নির্বাচন। রোজা-পরীক্ষার কারণে ৬ জুনের মধ্যে স্থানীয় ভোট শেষ করার পরিকল্পনা ইসির। তিনি আরও বলেন, তবে কখন ভোট হবে তা ঠিক করবে নির্বাচন কমিশন।

 

মীর শাহে আলম বলেন, ৫টি স্থানীয় সরকার নির্বাচনে প্রায় ৬ হাজার কোটি টাকা লাগতে পারে, এই পরিমাণ বাজেট প্রস্তুত আছে।

 

 

এ সময় বিদ্যুৎ উৎপাদন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সারা দেশের দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান ও হাটবাজারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা নিয়েছে সরকার। ২০২৭ সালের জানুয়ারি থেকে উৎপাদনের লক্ষ্যে ৩৭০ কোটি টাকা ছাড় দেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।