Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জাতীয়

চলচ্চিত্র প্রযোজক মাহমুদ রুহানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
চলচ্চিত্র প্রযোজক মাহমুদ রুহানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর পূর্ব রায়েরবাজার এলাকার একটি মেস থেকে ‘রেডরাম’ চলচ্চিত্রের প্রযোজক মাসুদুল মাহমুদ রুহানের (২৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ সে) দিবাগত রাত ১টার দিকে হাজারীবাগ থানা পুলিশ পূর্ব রায়েরবাজার হাই স্কুলের ঢালের একটি বাড়ির ষষ্ঠ তলা থেকে তার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

হাজারীবাগ থানার উপ পরিদর্শক (এসআই) শাওন কুমার বিশ্বাস জানান, গত এক মাস আগে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় রুহানের। তবে এর আগে থেকেই গত দুইমাস ধরে পূর্ব রায়েরবাজারের ওই মেসে থাকতে শুরু করেন এই প্রযোজক। চলচ্চিত্রের বিভিন্ন শুটিংয়ের কারণে দেশের বিভিন্ন জায়গায় তার আসা-যাওয়া ছিল। যখন ঢাকায় ফিরতেন, তখন ওই মেসে গিয়ে থাকতেন। তার রুমমেট বুধবার রাত ১১টার দিকে মেসে ফিরে দেখেন, ফ্যানের সঙ্গে বিছানার চাদর পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন রুহান। খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ এবং পারিবারিক বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রুহান। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

উল্লেখ্য, মাসুদুল মাহমুদ রুহান ‘পুনর্জন্ম’ নাটকের নির্বাহী প্রযোজক। ‘রেডরাম’ চলচ্চিত্র, ‘দ্য সাইলেন্স’ ওয়েব সিরিজ, ‘আমি কি তুমি’সহ আরও বহু নির্মাণে প্রযোজনা করেছেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।