Tuesday, 3 November 2026
শিরোনাম
দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার
জেলার খবর জাতীয়

চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার ঘোষণা

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার ঘোষণা

বিভিন্ন ক্যাটাগরিতে এ বছর আটজন পেলেন চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার। শনিবার (১২ নভেম্বর) বিকেলে চাঁদপুর শহরের কস্তুরি চাইনিজ রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি।

পুরস্কারপ্রাপ্তরা হলেন-কবিতায় হেনরী স্বপন,গবেষণা সাহিত্যে রকিবুল হাসান, কথাসাহিত্যে পলাশ মজুমদার, প্রবন্ধে পীযূষ কান্তি বড়ুয়া, অনুবাদে মাসুদুল হক, শিশুসাহিত্যে হুমায়ূন কবীর ঢালী, কারুশিল্পে সমীরণ চন্দ্র দত্ত এবং সংগঠনে সুমা ভৌমিক।

উদযাপন পরিষদের আহ্বায়ক সজীব মোহাম্মদ আরিফের সভাপতিত্বে ও জুড়িবোর্ডের প্রধান সমন্বয়কারী শিউলী মজুমদারের সঞ্চালনায় বক্তব্য দেন একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নি, সহ-সভাপতি আয়শা আক্তার রুপা, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম ও নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি।

চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি নূরুন্নাহার মুন্নি বলেন, আগামী ১৯ নভেম্বর বেলা ১১টায় চাঁদপুর রোটারি ভবনে পুরস্কারপ্রাপ্তদের হাতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি বলেন, আগামী শনিবার পুরস্কার দেওয়ার সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে একটি উপ-কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সভার প্রধান সজীব মোহাম্মদ আরিফ বলেন, একুশে পদকপ্রাপ্ত দেশ বরেণ্য কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হকের উপস্থিতিতে ১৯ নভেম্বর সকালে পুরস্কারপ্রাপ্তদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

প্রতিষ্ঠানটি ২০১৯ সাল থেকে ‘চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার’ নিয়মিত দিয়ে আসছে। তপন বাগচী, শাহেদ কায়েস, ফারহানা রহমান, মিলু শামস, সৈয়দ শিপুল, অদ্বৈত মারুত, রহমান হাবিব, স্বরূপ রতন দত্ত, বীরেন মুখার্জী, হামিদ কায়সার, জামসেদ ওয়াজেদসহ দেশের অনেক গুণী লেখক এ পুরস্কারে ভূষিত হয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।