Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

চবিতে ‘নারায়ে তাকবির’ স্লোগান দেওয়ায় ২ শিক্ষার্থীকে স্থানীয়দের মারধর

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
চবিতে ‘নারায়ে তাকবির’ স্লোগান দেওয়ায় ২ শিক্ষার্থীকে স্থানীয়দের মারধর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের ‘নারায়ে তাকবির’ স্লোগান দেওয়া নিয়ে বিতণ্ডার একপর্যায়ে স্থানীয়রা দুই শিক্ষার্থীকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শুক্রবার রাত ১০টায় এ বিশ্ববিদ্যালয়ের রেল গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবির সরকার ও আশিকুর ইসলাম। তাদের মধ্যে আবির শহীদ ফরহাদ হোসেন হল সংসদের গবেষণা ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং সময় টিভির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

ভুক্তভোগী আশিকুর ইসলাম বলেন, ‘আমরা সাতজন একটি হোটেলে খেতে গিয়েছিলাম। খাবার শেষে ক্যাম্পাসে ফেরার জন্য ক্যাম্পাসগামী ৩ নম্বর বাস আসতে দেখে বাসটাকে আমরা থামাই। বাসটা আমাদের থেকে কিছুটা দূরত্ব হওয়ায় আমরা দ্রুত আসার জন্য বাসের দিকে দৌড় দেই। তখন হই-হুল্লোরের করতে করতে কোনো ভাই মজা করে ‘নারায়ে তাকবির’, আরেক ভাই ‘আল্লাহু আকবার’ বলে।

এ সময় পাশ থেকে স্থানীয় একজন বলে উঠলেন, আপনারা স্লোগান দিলেন কেন? তখন আমাদের এইজন বলে ওঠে, স্লোগান দিয়েছে, এটাতে তো আপনাদের কোনো সমস্যা নাই। এটা বলে আমরা বাসে উঠে যাই।’

আশিকুরের ভাষ্য, পরে স্থানীয় একজন বাসটি থামিয়ে আমাদের সাথে ঔদ্ধ্যত আচরণ করে। তখন আবির বাস থেকে নামতে নামতে ভিডিও করার জন্য ফোন বের করে। এ সময় তারা (স্থানীয়রা) তার ফোনটি কেড়ে নেয়। পরে ফোনটি নেওয়ার জন্য হাত বাড়ালে উনি (স্থানীয়) আমার বুকে ঘুষি দেয়। এক পর্যায়ে তারা পাশের দোকান থেকে কাঠ নিয়ে এসে এলোপাতারি মারধর শুরু করে। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘আমি এ ঘটনা শোনার সাথে সাথেই প্রশাসনকে জানিয়েছি আসামিকে দুই ঘন্টার মধ্যে গ্রেপ্তারের জন্য বলেছি।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসক মোহাম্মদ আবুল কাশেম বলেন, ‘জাহিন আবিরের বাম হাতের উপরের দিকে আঘাত পেয়েছে, যার কারণে তার এক্স-রে করার প্রয়োজন দেখা দেয়। আমরা তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজে পাঠিয়ে দেই। আশিকুর রহমান ঘাড় ও হাতে আঘাত পাওয়া গেছে।’

ঘটনার পর রাত সাড়ে ৩টায় জাহিন আবির সরকার বাদী হয়ে স্থানীয় ইমন (২৫) ও শফিককে (২৭) আসামি করা হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাত ৪ টায় হাটহাজারীর এগারোমাইল এলাকা থেকে মামলার প্রধান আসামি ইমনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুর রহমান।

ওসি জাহিদুর রহমান বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ও র‍্যাব যৌথভাবে অভিযান চালায়। এ ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।