Wednesday, 11 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থীর ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চট্টগ্রামে তেলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় ডিআরইউ’র উদ্বেগ কমিউটার ট্রেনের ভাড়া শিক্ষার্থীদের ২৫ শতাংশ ছাড় ধর্ষণ মামলা ছাড়া সব রাজনৈতিক মামলা প্রত্যাহার হবে:আইনমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা ‘আ. লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয়, তবে দলীয় কর্মসূচিতে না’ রাজধানীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
Uncategorized

চট্টগ্রামে ৪ তলা ভবন হেলে পড়েছে

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে ৪ তলা ভবন হেলে পড়েছে

চট্টগ্রাম নগরের রৌফাবাদ হাউজিং সোসাইটি এলাকায় একটি চারতলা ভবন হেলে পড়েছে। ভবনটি পার্শ্ববর্তী একটি পাঁচতলা ভবনের সঙ্গে গিয়ে ঠেকেছে।

 

শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

হেলে পড়া ভবনের পাশ দিয়ে সিটি কর্পোরেশনের একটি নালা খনন করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এ কারণেই ভবনটি হেলে পড়েছে।

   

ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামী স্টেশনের সিনিয়র অফিসার মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত তিনি বলেন, খোরশেদ ম্যানসন নামে চারতলা ভবনটি হেলে পড়ে পার্শ্ববর্তী একটি পাঁচতলা বিশিষ্ট ভবনের সঙ্গে ঠেকেছে।

 

তবে এতে কেউ হতাহত হয়নি। আমরা ভবনটিসহ আশেপাশে লোকজন নিরাপদে সরিয়ে দিয়েছি। হেলে পড়া ভবনটির পাশে নালা খননের কাজ চলছে। ধারণা করা হচ্ছে, এ কারণে ভবনটি হেলে পড়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।