Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ

চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন ফরেস্ট গেইট এলাকায় মো. আজাদ নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১ জুলাই) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তাকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত আজাদ পাঁচলাইশ থানার হামজারবাগ হাকিম শাহ হুজুরের বাড়ির বাসিন্দা রশীদের ছেলে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে গুরুতর আহত অবস্থায় আজাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নেওয়া প্রত্যক্ষদর্শী ইসহাক আলম জানান, বিকেলে ফরেস্ট গেইট এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ পেছন থেকে অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত আজাদকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে গুরুতর আহত হয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়লে দ্রুত উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চমেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।