Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
এক্সক্লসিভ জাতীয়

চট্টগ্রামে বিক্ষোভে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে বিক্ষোভে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশের কর্মসূচিকে ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস, সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এতে পুলিশের একজন উপ-মহাপরিদর্শক আহত হন। তার নাম মোহাম্মদ মোশাররফ হোসাইন। নগরের কোতোয়ালী থানার উপ-পরিদর্শক হিসেবে কর্মরত তিনি।'

 

পুলিশ জানায়, তিনি দুর্বৃত্তের ককটেলের আঘাতে আহত হন৷ কিন্তু প্রত্যক্ষদর্শীদের ভাষ্য পুলিশের উপ-মহাপরিদর্শক সাউন্ডগ্রেনেডে আহত হয়েছেন। তবে তাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।'

সোমবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে চট্টগ্রামের চেরাগি মোড়ের কদম মোবারক শাহী জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।'

 

একজন প্রত্যক্ষদর্শী বলেন, আন্দোলনকারীরা বিকেল ৪টার দিকে কদমমোবারক মসজিদের সামনের সড়কে বসে বিক্ষোভ করছিলেন। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুঁড়ে। ওই সময় সাউন্ড গ্রেনেডের আঘাতে একজন পুলিশ সদস্য আহত হন।'

 

তবে নগর পুলিশের উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বলেন, ‘সাউন্ড গ্রেনেডে পুলিশ সদস্য আহত হওয়ার বিষয়টি সত্য নয়।'

টেরিবাজার-আন্দরকিল্লার দিক থেকে আসা কিছু দুর্বৃত্ত শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলে থাকা ওই পুলিশ সদস্য আহত হন।’

এদিকে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আমিনুল ইসলাম  বলেন, ‘আহত পুলিশ সদস্যকে প্রথমে বেসরকারি ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শেভরন ডায়াগনস্টিকের একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হতে পারে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।