Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চট্টগ্রামে দোকানে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

admin • 10 Mar 2024, 01:48 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে দোকানে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বড় দীঘির পাড় এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আগুন নিয়ন্ত্রণে কাজ করছে হাটহাজারী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ওয়ারলেস অপারেটর মো। জালাল আহমেদ। জানান, হাটহাজারীর বড় দীঘির পাড়ে ২টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদের মধ্যে একটি দোকান গ্যাস সিলিন্ডারের এবং অন্যটি লাকড়ির দোকান। শীঘ্রই আগুন নিয়ন্ত্রণে আসবে বলে দাবি করেছেন তিনি।

তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা এ বিষয়ে কিছু জানা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।