Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চট্টগ্রামে জুতার কারখানায় আগুন

admin • 29 Mar 2024, 04:50 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন

চট্টগ্রামের বায়েজিদে একটি জুতার সোল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শুক্রবার (২৯ মার্চ) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কামরুজ্জামান বলেন, রং দা ইন্টারন্যাশনাল নামের কারখানাটি পাঁচতলা বিশিষ্ট। কারখানার দ্বিতীয় তলা থেকে মূলত আগুনের সূত্রপাত।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের মো. আব্দুর রাজ্জাক বলেন, বিকেল ৪টা ১৫ মিনিটে বায়েজিদের একটি জুতা সোল তৈরি কারখানায় আগুনের সংবাদ পাই। এরপর ওই স্থানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।