Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চট্টগ্রামে 'জয়বাংলা' কনসার্টের পাশে আগুন

admin • 07 Mar 2024, 10:49 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে 'জয়বাংলা' কনসার্টের পাশে আগুন

চট্টগ্রামে চলমান জয়বাংলা কনসার্টের একটু দূরে কাজীর দেউড়ির আলমাস সি‌নেমা হল এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘ‌টে‌ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট কাজ করছে। এ ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বৃহস্পতিবার (৭ মার্চ) রা‌তে জমিয়তুল ফালাহ মস‌জিদ সংলগ্ন ম্যাক্স কনস্ট্রাকশ‌নের সাই‌টে এ ঘটনা ঘ‌টে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাক্সের বাউন্ডারি দেওয়ালের ভেত‌রে আগুনের খুবই তীব্রতা দেখা যা‌চ্ছে। এম এ আজিজ স্টেডিয়ামে চলমান জয়বাংলা কনসার্ট থেকে আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।