Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চকবাজারে সোলায়মান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

admin • 20 Jan 2024, 11:31 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
চকবাজারে সোলায়মান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর চকবাজারে অবস্থিত সোলায়মান টাওয়ারে লাগা আগুন প্রায় এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (২০ জানুয়ারি) ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় সকাল ৯টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল ৯টার দিকে ৬ তলা ওই ভবনের নিচতলায় থাকা দুটি দোকানে আগুন লাগে

 

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন

 

আনোয়ারুল ইসলাম দোলন জানান, সকাল ৮টা ৫৯ মিনিটে চকবাজারের সোলায়মান টাওয়ার নিচতলায় দুটি দোকানে আগুন লাগার খবর আসে। এই সংবাদ পাওয়ার পর আমাদের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনের হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।