Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

ঘোড়ার জন্য মাঝ আকাশে বিপাকে কার্গো বিমান

• • পঠিত 18 বার
শেয়ার করুন:
ঘোড়ার জন্য মাঝ আকাশে বিপাকে কার্গো বিমান

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে গত বৃহস্পতিবার বেলজিয়ামে যাচ্ছিল একটি বোয়িং ৭৪৭ কার্গো বিমান। বিমানটিতে খাঁচায় করে একটি ঘোড়া নিয়ে যাওয়া হচ্ছিল। ওড়ার ঘণ্টা দেড়েক পর বাধে গোল। ঘোড়াটি কোনোভাবে খাঁচা ছেড়ে বেরিয়ে দাপাদাপি শুরু করায় পাইলট বিমানের মুখ ঘুরিয়ে ফিরে আসতে বাধ্য হন।

   

বিমানটি ৩০ হাজার ফুট উঁচু দিয়ে ওড়ার সময় বাগড়া বাধায় লাগামছাড়া ঘোড়াটি। এয়ার ট্রাফিক কন্ট্রোলের রেকর্ডে পাইলটকে বলতে শোনা যায়, ‘আমাদের বিমানে একটি জ্যান্ত ঘোড়া রয়েছে। এটি কোনোভাবে খাঁচা ছেড়ে বের হয়ে পড়েছে। আমরা তাকে বাগে আনতে পারছি না।

   

’ পাইলট অনুরোধ করেন, জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করলে যেন একজন পশু চিকিৎসককে তৈরি রাখা হয়। পাইলট জানান, সে পর্যন্ত জ্বালানি খরচ খুবই কম হওয়ায় নিরাপদে অবতরণের জন্য বিমানের ওজন ঠিক রাখতে ২০ টন জ্বালানি নিচে ফেলে দিতে বাধ্য হন।

   

বেঁধে রাখা ঘোড়াটি কিভাবে জাদুকর হুডিনির কায়দায় খাঁচা ছেড়ে বের হলো তা তাত্ক্ষণিকভাবে বোঝেনি কেউ। বিমানটি আবার অবতরণের পর শেষ পর্যন্ত ঘোড়াটিকে খাঁচায় পোরা সম্ভব হয়।

   

এরপর বিমানটি ফের বেলজিয়ামে যাত্রা করে। ঘোড়াটিকে কেন বেলজিয়ামে পাঠানো হচ্ছিল সে ব্যাপারেও সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। তবে প্রায়ই ঘোড়দৌড় প্রতিযোগিতার জন্য ঘোড়া আনা-নেওয়া করা হয়। সূত্র : বিবিস

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।