Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

ঘুষ হিসেবে ‘৫ কেজি আলু’ চাইলেন পুলিশ কর্মকর্তা

• • পঠিত 18 বার
শেয়ার করুন:
ঘুষ হিসেবে ‘৫ কেজি আলু’ চাইলেন পুলিশ কর্মকর্তা

ভারতের উত্তর প্রদেশের কান্নুজে ঘুষ হিসেবে ৫ কেজি আলু চেয়েছেন এক পুলিশ কর্মকর্তা। তবে তদন্তে উঠে এসেছে আলুকে ঘুষের প্রতীকি শব্দ হিসেবে ব্যবহার করেছেন তিনি।

 

রাম ক্রিপাল সিং নামের এই এসআইয়ের একটি অডিও রেকর্ড ফাঁস হয়। এরপরই বিষয়টি প্রকাশ্যে আসে। তিনি একটি মামলা নিষ্পত্তি করার জন্য এক কৃষকের কাছে ঘুষ চান।

 

ভাইরাল হওয়া অডিওতে শোনা যাচ্ছে এসআই ক্রিপাল সিং কৃষককে বলছেন তাকে ৫ কেজি আলু দিতে হবে। তখন কৃষক জানান তার এই সামর্থ নেই। এর বদলে তিনি ২ কেজি আলু দিতে পারবেন। কৃষকের জবাব শুনে ক্ষেপে যান পুলিশের এই কর্মকর্তা। কথার এক পর্যায়ে ওই কৃষক তিন কেজি আলু দিতে রাজি হন।

 

ঘুষ চাওয়ার অভিযোগ উঠা এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ছাড়াও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কান্নুজের পুলিশ।

 

সূত্র: এনডিটিভি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।