Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

ঘরে বসে ফোনে মিলবে দলিল সংক্রান্ত তথ্য সেবা

admin • 23 Dec 2023, 12:20 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঘরে বসে ফোনে মিলবে দলিল সংক্রান্ত তথ্য সেবা

দলিল সংক্রান্ত যাবতীয় তথ্য সেবা ঘরে বসে ফোন করলেই পাওয়া যাবে। জমি রেজিস্ট্রেশনের পর দলিলের নকলসহ মূল দলিল সংক্রান্ত তথ্য পেতে ভোগান্তি কমাতে এ সেবা চালু করা হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) নিবন্ধন অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, প্রাথমিকভাবে ঢাকা জেলার সব সাব-রেজিস্ট্রি অফিস এই সেবাটি চালু করেছে। জমি রেজিস্ট্রেশনের পর দলিলের কপি পেতে বা তার তথ্য জানতে দূরদূরান্ত থেকে মানুষকে রেজিস্ট্রি অফিসে আসতে হয়। এ ভোগান্তি থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে সেবাটি চালু করা হয়েছে। ফলে এখন সেবা প্রত্যাশীরা ঘরে বসে ফোন করে তার দলিল সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন।

 

এ লক্ষ্যে ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলো জমি রেজিস্ট্রির সঙ্গে সঙ্গে দলিলগ্রহীতাকে দেয়া রসিদের ওপর একটি ফোন নম্বর দিচ্ছে। জমির ক্রেতা যেকোনো সময় এই নম্বরে ফোন করে দলিল সরবরাহের সময় জানতে পারবেন।

   

রেজিস্ট্রারের কার্যালয়সহ ঢাকা জেলাধীন ২৩টি সাব-রেজিস্ট্রি অফিস থেকে কোন কর্মচারী এই ফোনকল রিসিভ করবেন তার নাম, পদবি ও ফোন নম্বরসহ একটি চিঠি ইতোমধ্যে ইস্যু করা হয়েছে।

 

তথ্য-বিবরণীতে বলা হয়, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনবান্ধব রেজিস্ট্রি সেবা নিশ্চিত করতে জমি রেজিস্ট্রেশনের ১১৫ বছরের ইতিহাসে এ বছরই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।