Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গ্রিনফোর্ড ভলান্টিয়ার্সের কেন্দ্রীয় বোর্ড গঠন, প্রেসিডেন্ট কানন-সম্পাদক দেলোয়ার

admin • 14 May 2026, 05:21 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গ্রিনফোর্ড ভলান্টিয়ার্সের কেন্দ্রীয় বোর্ড গঠন, প্রেসিডেন্ট কানন-সম্পাদক দেলোয়ার
ক্যান্সার সচেতনতা ও ন্যানো-প্রযুক্তির প্রসারে কাজ করা অলাভজনক প্রতিষ্ঠান গ্রিনফোর্ড ন্যানো এন্ড ক্যান্সার ফাউন্ডেশন-এর ইয়ুথ ভলান্টিয়ার উইং ‘গ্রিনফোর্ড ভলান্টিয়ার্স’-এর নতুন কেন্দ্রীয় বোর্ড গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় নতুন এই কমিটি ঘোষণা করা হয়।   নতুন কমিটিতে জেদান আল কাননকে প্রেসিডেন্ট এবং মো: দেলোয়ার জাহানকে জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মো: আব্দুল্লাহ আল মাসুদ সভায় আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করেন।   সভায় জানানো হয়, গ্রিনফোর্ড ভলান্টিয়ার্সের কার্যক্রম শুধু ক্যান্সার সচেতনতা ও রোগীদের সহায়তার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে জনস্বাস্থ্য উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও সংগঠনটি কাজ করবে।   চেয়ারম্যান প্রফেসর ড. মো: আব্দুল্লাহ আল মাসুদ বলেন, “তরুণরাই পরিবর্তনের কারিগর। গ্রিনফোর্ড ভলান্টিয়ার্স কেবল একটি সেবামূলক উইং নয়, এটি একটি সামাজিক আন্দোলনের নাম। আমরা চাই এই তরুণেরা দেশজুড়ে ইতিবাচক প্রভাব তৈরি করুক।”   নবগঠিত বোর্ডের নেতৃবৃন্দ জানান, খুব শিগগিরই দেশের প্রতিটি জেলায় দক্ষ ও নিবেদিতপ্রাণ ভলান্টিয়ার নিয়োগের কার্যক্রম শুরু করা হবে। তৃণমূল পর্যায়ে প্রান্তিক মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য।   অনুষ্ঠানে ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য, ইয়ুথ উইংয়ের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন এই কমিটির হাত ধরে দেশের সেবামূলক কর্মকাণ্ডে নতুন মাত্রা যুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।