Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গ্রাহক সেবার ওপর ভিত্তি করে কাজের মূল্যায়ন হবে: সড়ক উপদেষ্টা

admin • 30 Aug 2024, 09:33 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গ্রাহক সেবার ওপর ভিত্তি করে কাজের মূল্যায়ন হবে: সড়ক উপদেষ্টা

গ্রাহক সেবার ওপর ভিত্তি করে এখন থেকে কাজের মূল্যায়ন হবে বলে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শুক্রবার বিকেলে পদ্মাসেতু পরিদর্শন শেষে শরীয়তপুরের জাজিরা সার্ভিস এরিয়া-২ এর কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।

 

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বলেন, ছাত্ররা রক্ত দিয়েছে নাগরিক হিসেবে সবার অধিকার প্রতিষ্ঠার জন্য, সবক্ষেত্রে সবাইকে সমান সুযোগ করে দেওয়ার জন্য। ছাত্রদের এ রক্তের ঋণ আমাদের পরিশোধ করতে হবে। আর এ জন্য মানুষ যেন যথাযথ সেবা পায়, দেশে যেন প্রকৃত উন্নয়ন হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

দুর্নীতির সিন্ডিকেট ভাঙা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফাওজুল কবির খান বলেন, দুর্নীতি রোধ করতে হবে ও সরকারি-বেসরকারিসহ সব প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমাদের লক্ষ্য সব কাজের গুণগতমান বজায় রেখে ব্যয় সংকোচনের দিকে মনোযোগী হওয়া এবং একইসঙ্গে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে দরপত্র আহ্বান করে সৎ ও যোগ্য ব্যবসায়ীদের কাজ করার পরিবেশ সৃষ্টি করা।

 

এই নির্দলীয় সরকার যেকোনো ধরনের জনকল্যাণমূলক কঠিন সিদ্ধান্ত নিতে পিছ পা হবে না বলেও সময় মন্তব্য করেন তিনি।

 

এ সময় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান বিপিএএ, সেতু বিভাগের সিনিয়র সচিব মো. মনজুর হোসেন এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।