Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গ্যাস্ট্রিকের ট্যাবলেট ভেবে ইঁদুরনাশক সেবন, দুই বিয়াইয়ের মৃত্যু

admin • 08 Dec 2025, 11:00 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গ্যাস্ট্রিকের ট্যাবলেট ভেবে ইঁদুরনাশক সেবন, দুই বিয়াইয়ের মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জে গ্যাস্ট্রিকের ট্যাবলেট ভেবে ইঁদুরনাশক ট্যাবলেট সেবন করে দুই বেয়াই মারা গেছেন। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে নিহতদের উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া ও পোড়াভিটা গ্রামে দাফন সম্পন্ন হয়েছে। 

 

এর আগে গতকাল রবিবার রাতে উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  মৃতরা হলেন, উপজেলার বানিয়াপাড়া গ্রামের মৃত মকজল হোসেনের ছেলে কানকু মিয়া এবং পোড়াভিটা গ্রামের কমল মিয়া। তারা দুজন একে অপরের বেয়াই।

 

নিহতের স্বজনরা জানায়, রোববার দুপুরে দু’জনই গ্যাসের ওষুধ ভেবে বাড়িতে রাখা ইঁদুরনাশক ট্যাবলেট সেবন করেন। কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা প্রথমে তাদের দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু কানকু মিয়ার। পরে গভীর রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কমল মিয়ার।

 

এ বিষয়ে জানতে চাইলে দেওয়ানগঞ্জ থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। একই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।