Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

গোপন ভিডিও ফাঁসের হুমকি ‘প্রেমিকার’! ভয়ে পুলিশের দারস্থ পরিচালক

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
গোপন ভিডিও ফাঁসের হুমকি ‘প্রেমিকার’! ভয়ে পুলিশের দারস্থ পরিচালক

চলচ্চিত্র জগতে বেশির ভাগ সময় মেয়েদেরকে ফাঁসানোর ঘটনা প্রকাশ্যে আসে। তবে এবার উলটা ঘটনা ঘটেছে। মুম্বাইয়ের এক সহকারী পরিচালকের গোপন ভিডিও ফাঁস করার হুমকি দিয়েছেন এক নারী।

 

এ ঘটনার প্রতিকার চেয়ে মঙ্গলবার পুলিশের দারস্থ হয়েছেন ওই পরিচালক। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

 

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভিকটিম মুম্বাইয়ের একজন সহকারী পরিচালক। নারীসহ আরও কয়েকজনের বিরুদ্ধে তিনি থানায় অভিযোগ করেছেন। পরিচালকের অভিযোগ, ওই নারী তার থেকে টাকা আদায় করার চেষ্টা করছেন। হুমকি দিয়েছেন তাদের গোপন ঘনিষ্ঠ কথোপকথন ফাঁস করে দেওয়ার।

 

পরিচালকের অভিযোগ সূত্রে জানা গেছে, ১৩ ডিসেম্বর একটি ডেটিং ওয়েবসাইটের মাধ্যমে ওই নারীর সঙ্গে পরিচালেকের আলাপ হয়। ঘনিষ্ঠ কথাবার্তা চলার একপর্যায়ে হঠাৎ বিবস্ত্র হন ওই নারী। তাকেও জামাকাপড় খুলে ফেলার জন্য প্ররোচিত করেন। কিন্তু ওই নারী তাকে না জানিয়েই কল রেকর্ড করেছিলেন।

 

কিছু সময় পর একটি অজানা নম্বর থেকে ওই নারীর সঙ্গে তার যাবতীয় কথোপকথনের ভিডিও পান। সেই সঙ্গে ৭৫ হাজার রুপি দাবি করা হয় পরিচালকের কাছে।

 

এ ঘটনায় তিনি ভয় পান। ওই নারীকে টাকা কমানোর আকুতিও করেন তিনি। কিন্তু তার কাছে বার বার টাকা চাওয়া হয়। ফলে তিনি ভয় পেয়ে পুলিশের দ্বারস্থ হন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।