Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জাতীয়

গে চ্যাটিং অ্যাপ থেকে ব্ল্যাকমেইলিংয়ের শিকার স্থপতি ইমতিয়াজ!

• • পঠিত 19 বার
শেয়ার করুন:
গে চ্যাটিং অ্যাপ থেকে ব্ল্যাকমেইলিংয়ের শিকার স্থপতি ইমতিয়াজ!

স্থপতি ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়া (৪৭) হত্যার রহস্য উদঘাটন করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। একটি গে ডেটিং অ্যাপের মাধ্যমে তাকে ফাঁদে ফেলে কলাবাগানের ক্রিসেন্ট রোডের একটি বাসায় ডেকে নিয়ে খুন করা হয়।

 

সোমবার (২৭ মার্চ) বেলা ১২টার দিকে মিন্টো রোডে মহানগর গোয়েন্দা কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদ।

 

তিনি জানান, ইমতিয়াজ হত্যা মামলায় এখন পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন– মিল্লাদ হোসেন মুন্না (১৯), আনোয়ার হোসেন (৩৮) ও এহসান ওরফে মেঘ (হিজড়া) (২৩)। এ সময় তাদের কাছ থেকে হত্যার পর লাশ বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন:স্থপতি ইমতিয়াজ হত্যার অভিযোগে গ্রেপ্তার ৩

হারুন অর রশীদ বলেন, আসামিরা সমকামী এবং হিজড়া। তারা একটি গে ডেটিং অ্যাপের মাধ্যমে সমকামী বিভিন্ন লোকজনকে টার্গেট করে। এরপর রুমডেটের কথা বলে তাদের বিভিন্ন বাসায় ডেকে নিয়ে ব্ল্যাকমেইল করে টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে আসছিল।

 

গত ৭ মার্চ ইমতিয়াজ কলাবাগানের ওই বাসায় যান। পরে আলিফের সঙ্গে একান্তে একটি রুমে ছিলেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আলিফের সহযোগী আরাফাত, মেঘ, মুন্না ও আনোয়ার রুমে প্রবেশ করে ভিকটিমকে মারধর শুরু করে। এরপর তার কাছ থেকে বড় অঙ্কের টাকা দাবি করে।

 

টাকা দিতে অস্বীকার করলে আসামিরা ইমতিয়াজের বুকে, পিঠে আঘাতসহ প্রচণ্ড মারধর করে। এতে তার মৃত্যু হয়। এরপর আসামিরা সুকৌশলে বাসা থেকে তার মরদেহ নামিয়ে মেঘের প্রাইভেটকারে উঠিয়ে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানা এলাকার কামারকান্দা গ্রামের নবাবগঞ্জ হাইওয়ে রোডের পাশে ঝোপে ফেলে দেয়।

 

উল্লেখ্য, গত ৭ মার্চ রাজধানীর কলাবাগান থেকে স্থপতি ইমতিয়াজ মোহাম্মদ ভূইয়া নিখোঁজ হন। পরদিন ৮ মার্চ তার পরিবার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। ওই দিনই মুন্সীগঞ্জে হাইওয়ে রোডের পাশের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।