Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গুলিস্তানে বিস্ফোরণে আহতদের দেখতে ঢামেকে বিএনপি নেতারা

admin • 08 Mar 2023, 01:06 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গুলিস্তানে বিস্ফোরণে আহতদের দেখতে ঢামেকে বিএনপি নেতারা

রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছেন বিএনপি নেতারা।

 

মঙ্গলবার (৭ মার্চ) রাত ১০টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিএনপি মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. মামুন, মহিলা কাউন্সিলর পুতুল সুলতানাসহ স্থানীয় বিএনপি নেতারা বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে যান।

 

পরে সাংবাদিকদের উদ্দেশে আব্দুস সালাম বলেন, বিএনপি এই বিস্ফোরণে নিহতদের প্রতি গভীর সমাবেদনা প্রকাশ করছে। তিনি আরো বলেন, সরকার সব বিষয়েই উদাসীন। জানমালের ক্ষতি হওয়ার আগে তারা কোনো ব্যবস্থা নিতে পারে না। বিএনপি সঠিক তদন্তের মাধ্যমে ঘটনা উদঘাটনের দাবি জানাচ্ছে এবং নিহতদের ক্ষতিপূরণ ও আহতদের সরকারি ব্যবস্থাপনায় সুচিকিৎসার দাবি করছে।

 

এর আগে, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত সতেরোজন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।