Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গুলশানে বারের সামনে নারীদের চুলোচুলি,গ্রেপ্তার ৩

admin • 17 Apr 2024, 05:30 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গুলশানে বারের সামনে নারীদের চুলোচুলি,গ্রেপ্তার ৩

রাজধানীর গুলশান-২ নম্বরের ক্যাফে সেলেব্রিটা বারের সামনে চুলোচুলি ও মারামারির ঘটনায় তিন নারীকে গ্রেপ্তার করা হয়েছে।ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বুধবার (১৭ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সম্প্রতি গুলশান-২ নম্বরের ক্যাফে সেলেব্রিটা বারের সামনে কয়েকজন নারীর মধ্যে হাতাহাতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এ ঘটনায় ভুক্তভোগী মামলা করেন। পরবর্তীতে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযুক্ত তিন নারীকে গ্রেফতার করা হয়।

এছাড়া এ ঘটনা সম্পর্কে বিকেলে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।