Thursday, 3 September 2026
শিরোনাম
প্রবাস ফিচার

গুজব ও বিভ্রান্তিকর তথ্য বন্ধে ইউটিউবের নতুন ফিচার

admin • 12 Aug 2024, 10:34 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গুজব ও বিভ্রান্তিকর তথ্য বন্ধে ইউটিউবের নতুন ফিচার

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ও ভিডিও শেয়ারিং প্লাটফর্ম  ইউটিউব। বিভিন্ন ধরণের ভিডিও পাওয়া যায় এই প্লাটফর্মে। তবে সমস্যা হচ্ছে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্যও পাওয়া যায় এতে। যার ফল এওনে সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এমনকি গুজব ছড়িয়ে যায় সমাজে। তাই এবার বিভ্রান্তিকর তথ্য বন্ধ করতে নতুন ফিচার এনেছে ইউটিউব।

 

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে ইউটিউবের নতুন ফিচারটির বিষয়ে। ভুয়া তথ্য ঠেকাতে ভিউয়ারস নোটস ফিচার নিয়ে আসছে ইউটিউব। এই ফিচারটি এক্স প্ল্যাটফর্মের কমিউনিটি নোটস ফিচারের মতো কাজ করবে। পরীক্ষামূলকভাবে ব্যবহার করে দেখার জন্য ইউটিউব ব্যবহারকারীদের ইমেইল পাঠাচ্ছে। এর মাধ্যমে ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য দূর করবে প্লাটফর্মটি। কোনো ভিডিও দেখার সময় যদি মনে হয় সেটা ভুল কিংবা বিভ্রান্তিকর তাহলে ইউটিউব ভিডিওর নিচে একটি নোট লেখা যাবে। ভিডিওটি কেন বিভ্রান্তিকর বলে মনে হচ্ছে তার কারণও ব্যাখ্যা করা যাবে। ভিডিওর কোনো অংশে ভুয়া তথ্য আছে তার সময় উল্লেখ করা যাবে

চলতি বছরের জুনে ফিচারটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে ইউটিউব। নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য ইউটিউব ফিচারটি উন্মোচন করেছে। তবে ফিচারটি এখন আরও বেশি সংখ্যক ব্যবহারকারীর জন্য দেয়া হচ্ছে। নতুন ফিচারটি কীভাবে কাজ করে, নোটগুলো কীভাবে লিখতে হবে, নোটটি প্রকাশের পর কী হবে-এই ধরনের বিস্তারিত তথ্য ইউটিউবের সাপোর্ট পেজে তুলে ধরা হয়েছে।

এসব নোটে তথ্যের উৎস উল্লেখ করার জন্য ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছে ইউটিউব। আর নোটগুলো লেখার ভাষা যেন সহজবোধ্য হয় বিষয়ও বলা হয়েছে। মূলত যাতে ব্যবহারকারীর দেয়া তথ্য সহজে স্পষ্ট করে বুঝতে আরা যায় তার জন্য এই পরামর্শ ইউটিউবের। বিভ্রান্তিকর তথ্য ঠেকাতে বেশি সংখ্যক ব্যবহারকারী যদি ভিউয়ারস নোটস ফিচারটির বিষয়ে ইতিবাচক মনোভাব রাখে তাহলে চূড়ান্তভাবে ইউটিউবে ফিচারটি যুক্ত করা হবে। এ ছাড়া নোটটি প্রকাশ পেলে ইউটিউব ব্যবহারকারীর কাছে একটি নোটিফিকেশন পাঠাবে।

  সূত্র;টাইমস অব ইন্ডিয়া
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।