Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

গুগল সার্চের গোপন তথ্য ফাঁস

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
গুগল সার্চের গোপন তথ্য ফাঁস

মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি গুগল ওয়েবপেজ র‌্যাঙ্ক করার জন্য ব্যবহারকারীদের তথ্য কীভাবে সংগ্রহ করে-তার গোপন তথ্য ফাঁস হয়েছে।

গুগল নিশ্চিত করেছে যে, তাদের প্রায় আড়াই হাজার অভ্যন্তরীণ গোপন ডকুমেন্ট ফাঁস হয়েছে। তবে কোম্পানিটি এটি ব্যবহারে সতর্কতা জারি করে বলেছে, এই তথ্যগুলো অসম্পূর্ণ বা পুরোনো।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ভার্জকে গুগলের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা পুরোনো বা অসম্পূর্ণ তথ্যের ওপর ভিত্তি করে সার্চের বিষয়ে ভুল অনুমান করা থেকে ব্যবহারকারীদের সতর্ক করব।’   এসইও বিশেষজ্ঞ র‍্যান্ড ফিশকিন নিজের একটি ব্লগে জানান, গুগলের সার্চ বিভাগের কর্মী দাবি করা এক ব্যক্তি তাঁকে আড়াই হাজার পৃষ্ঠার ডকুমেন্ট দিয়েছেন। এগুলো সত্যি হলে এসইও, মার্কেটিং ও প্রকাশনা শিল্পে ব্যাপক প্রভাব পড়তে পারে।

ফিশকিনকে পাঠানো ইমেলটিতে আরও উল্লেখ করা হয়েছে যে, গুগলের সাবেক কর্মীরা নথির বৈধতা নিশ্চিত করেছেন।

ফাঁস হওয়া নথিগুলো থেকে জানা যায় যে, ক্রোম ব্যবহারকারীদের তথ্য ও ক্লিক থেকে তথ্য সংগ্রহ করে গুগল। তবে এই তথ্য সার্চ র‍্যাঙ্কিংয়ের কাজে কীভাবে লাগানো হয় তা স্পষ্ট করে বলা হয়নি। ফাঁস হওয়া তথ্যগুলোতে গুগল সার্চের অ্যালগরিদম ফাঁস করা হয়। এটি ওয়েবের ওপর নির্ভরশীল বিভিন্ন শিল্পকে প্রভাবিত করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।