Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

গুগল ম্যাপ দেখে গাড়ি নিয়ে পানিতে ডুবলেন চার পর্যটক

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
গুগল ম্যাপ দেখে গাড়ি নিয়ে পানিতে ডুবলেন চার পর্যটক

অচেনা পথ বা ঠিকানা চিনতে গুগল ম্যাপের সহযোগিতা অনেকে নিয়ে থাকেন। তবে এবার সামনে এসেছে বিচিত্র ঘটনা। গুগল ম্যাপের সাহায্য নিয়ে পথ চলতে গিয়ে গাড়ি নিয়ে পানিতে ডুবেছেন চার পর্যটক। শনিবার (২৫ মে) ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ি নিয়ে ডুবলেও অক্ষত অবস্থায় ওই চার পর্যটক বের হয়ে আসতে পেরেছেন। তবে তাদের গাড়ি পানিতে ডুবে গেছে। বিচিত্র এ ঘটনা ঘটেছে ভারতের হায়দ্রাবাদে।

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, শুক্রবার (২৪ মে) রাতে ওই চার পর্যটক দক্ষিণ কেরালার আলাপ্পুঝায় যাচ্ছিলেন। তারা যে পথ দিয়ে যাচ্ছিলেন, তা অতিবৃষ্টির কারণে পুরোপুরি ডুবে গিয়েছিল। ফলে রাস্তার ওপর দিয়ে পানির তীব্র স্রোত প্রবাহিত হচ্ছিল।

অচেনা জায়গা আর বৃষ্টিতে রাস্তা ডুবে যাওয়ায় বিপাকে পড়েন ওই পর্যটকেরা। ফলে গুগল ম্যাপ দেখে পথ চলছিলেন তারা। আর তাতেই ঘটে বিপত্তি। গভীর পানিতে গিয়ে পড়েন তারা।

কাদুথুরুথি থানার এক কর্মকর্তা জানান, টহল পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ওই চার পর্যটককে উদ্ধার করা হয়েছে। তারা অক্ষত আছেন। তবে তাদের গাড়ি পানিতে তলিয়ে গেছে। সেটি উদ্ধারের চেষ্টা চলছে।

গুগল ম্যাপ দেখে পথ চলতে গিয়ে এমন দুঘটনার খবর এটি প্রথম নয়। এর আগে গত বছরের অক্টোবরে কেরালাতে দুই তরুণ চিকিৎসক নিহত হয়েছিলেন। তারা গুগল ম্যাপ দেখে চলতে গিয়ে নদীতে পড়ে যান। এরপর বর্ষাকালে এ ধরনের প্রযুক্তি ব্যবহারে সতর্কতা জারি করে কেরালা পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।