Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

গির্জা থেকে রূপান্তরিত মসজিদ মুসলিমদের জন্য উন্মুক্ত করে দিলেন এরদোয়ান

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
গির্জা থেকে রূপান্তরিত মসজিদ মুসলিমদের জন্য উন্মুক্ত করে দিলেন এরদোয়ান

তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অবস্থিত পুরোনো একটি অর্থোডক্স গির্জাকে মসজিদে রূপান্তরিত করার নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

নির্দেশের চার বছর পর এবার মুসলিমদের জন্য এই কারিয়া মসজিদ খুলে দিয়েছেন এরদোয়ান। মঙ্গলবার (৭ মে) এক প্রতিবেদনে আরব নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে, ইউনেসকো কর্তৃক সুরক্ষিত হায়া সোফিয়া-সম্পর্কিত এ ধরনেরই একটি বিতর্কিত রায় দিয়েছিলেন তুরস্কের আদালত। সেই রায়ের এক মাস পর একটি বাইজেন্টাইন গির্জাকে মুসলিম উপাসনালয়ে রূপান্তরিত করার নির্দেশ দিয়েছিলেন এরদোয়ান।

 

গির্জাটি প্রথমে মসজিদ এবং তারপর জাদুঘরেও রূপান্তরিত করা হয়েছিল। তারপর ভবনটিকে স্থায়ীভাবে মসজিদে রূপান্তরের নির্দেশ দেন এরদোয়ান।

 

রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদে এক অনুষ্ঠানে এরদোয়ান স্থানীয় সময় সোমবার মুসলিমদের উপাসনার জন্য কারিয়া মসজিদ খুলে দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।