Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

গার্ডার চাপায় মৃত্যু: ক্রেনচালকসহ ৯ জন গ্রেপ্তার

admin • 17 Aug 2022, 05:56 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গার্ডার চাপায় মৃত্যু: ক্রেনচালকসহ ৯ জন গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের উপর নির্মাণাধীন বিআরটি প্রকল্পের ক্রেন থেকে গার্ডার পড়ে একই পরিবারের পাঁচ সদস্য নিহতের ঘটনায় ঘাতক ক্রেনচালক ও সহকারী এবং নিরাপত্তার জন্য নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।   বুধবার (১৭ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন। ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট থেকে ওই ৯ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন তিনি।   এর আগে সোমবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরার জসীম উদ্দীন রোড এলাকায় নির্মাণাধীন বিআরটি ফ্লাইওভারের গার্ডার চাপায় একটি প্রাইভেটকারে থাকা শিশুসহ পাঁচ যাত্রী নিহত হন।   এ ঘটনায়  ১৫ আগস্ট দিনগত রাতে নিহত ফাহিমা আক্তার ও ঝর্ণা আক্তারের ভাই মো. আফরান মণ্ডল বাবু বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা (নং-৪২) দায়ের করেন।   এদিকে, এ ঘটনায় নিহতদের প্রত্যেককে কেন এক কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।