Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গাজীপুরে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চালক নিহত

admin • 17 Apr 2024, 12:20 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গাজীপুরে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চালক নিহত

গাজীপুরের কাপাসিয়ায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজিচালক নিহত হয়েছেন। বুধবার (১৭ এপ্রিল) ভোর ৬টার দিকে কাপাসিয়া উপজেলার কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের টোক বাজার বাইপাস রোডে এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষে সিএনজির ভেতরে আটকে পড়া চালকের মৃতদেহ বের করে আনেন। নিহত চালক কিশোরগঞ্জ জেলার কৃষ্টপুর গ্রামের মো. মাসুদ রানার ছেলে মো. আবু বক্কর।

গাজীপুর ফায়ার সার্ভিসে উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, বুধবার ভোর পৌনে ৬টার দিকে গাজীপুরের টোক বাজার এলাকার গাজীপুরগামী বাসের সঙ্গে কিশোরগঞ্জের পাকুন্দিয়াগামী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজিচালক ভেতরে আটকা পড়ে। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমান ঘটনাস্থলে গিয়ে সিএনজি মধ্যে আটকে পড়া চালককে উদ্ধার করে টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করেন।

টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সুজন রঞ্জন তালুকদার জানান, কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের টোক সালুয়ারটেক এলাকায় সকালে উল্টো পথে সিএনজি চালিয়ে আসার সময় বাসের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলে সিএনজিচালক আবু বকর নিহত হয়। এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।