Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

গাজীপুরে বয়লার বিস্ফোরণে টায়ার ফ্যাক্টরিতে আগুন

admin • 20 Jun 2026, 04:22 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গাজীপুরে বয়লার বিস্ফোরণে টায়ার ফ্যাক্টরিতে আগুন

গাজীপুর মহানগরীর পূবাইল কলেজ গেট এলাকায় বয়লার বিস্ফোরণে একটি টায়ার ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (২০ জুন) দুপুর সোয়া ২টার দিকে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের দুই ইউনিট।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, মহানগরের পূবাইল কলেজ গেট এলাকার একটি টায়ার কারখানা রয়েছে। ওই কারখানায় হঠাৎ বয়লার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, বয়লার বিস্ফোরণে পূবাইলে কয়েল কারখানায় আগুন লাগে। আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনে। এতে হতাহতের ঘটনা ঘটেনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।