Wednesday, 11 November 2026
শিরোনাম
বিজয়নগরে পূর্ববিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেল চালকদের জন্য সুখবর পৌরসভায় নাগরিক সেবা ব‍্যাহত হলে তাৎক্ষণিক বরখাস্ত: শাহে আলম মেহেরপুরে তিন বাড়ির সামনে ‘জয় বাংলা’ লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় সেই মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড নাশকতার মামলায় কলেজ অধ্যক্ষসহ গ্রেপ্তার আ.লীগের ৪ নেতাকর্মী কারাগারে পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২ রাতে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ,বাসে আগুন গণমাধ্যমে আ.লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী
Uncategorized

গাজীপুরে পদ্মা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
গাজীপুরে পদ্মা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

গাজীপুরের সলনায় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে ঢাকার সঙ্গে রাজশাহী ও খুলনার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

 

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা-রাজশাহী রেললাইনে ট্রেনটির পেছনের বগি লাইনচ্যুত হয়েছে বলে নিশ্চিত করেছেন জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মো. হানিফ আলী।

তিনি বলেন, রাত পৌনে ৯টার দিকে ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি গাজীপুরের সালনা পৌঁছালে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিনি বলেন, ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করবে। কয়টা নাগাদ ট্রেন চলাচল শুরু হবে এখনো বলা যাচ্ছে না। তবে ট্রেনের বগি লাইনচ্যুত হলেও এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।