Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গাজীপুরে পুলিশের ওপর ডাকাত দলের হামলা,আহত ২

admin • 04 Mar 2024, 10:37 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গাজীপুরে পুলিশের ওপর ডাকাত দলের হামলা,আহত ২

গাজীপুরের শ্রীপুরে ডাকাতের বিরুদ্ধে অভিযানের সময় পুলিশের ওপর হামলা হয়েছে। আহত ২ পুলিশ সদস্য।

রোববার (৩ মার্চ) দিবাগত রাত পৌনে দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, হাসিখালি ব্রিজে গাছের গুড়ি ফেলে ডাকাতি করছে একটি দল। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে, পুলিশের ওপর হামলা করে ডাকাতরা। রামদা দিয়ে কুপিয়ে আহত করে কনস্টেবল রুহুল আমিন ও সেলিমকে।

পুলিশের বাকি সদস্যরা ধাওয়া দিলে পালিয়ে যায় দলটি। তবে আটক করা গেছে রুবেল মিয়া নামের এক ডাকাত সদস্যকে। আহত পুলিশ সদস্যরা বর্তমানে হাসপাতালে ভর্তি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।