Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গাজীপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

admin • 20 Mar 2024, 09:11 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গাজীপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

গাজীপুর মহানগরীর পূবাইলে বসুগাঁও এলাকায় ট্রেনের ধাক্কায় শান্ত মিয়া (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২০মার্চ) বিকেল ৫টার দিকে বসুগাঁও দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শান্ত মিয়া বসুগাঁও মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত শান্ত একজন কাঠমিস্ত্রী। মোটরসাইকেল নিয়ে মীরেরবাজার থেকে ইফতারির বাজার নিয়ে ফিরছিলেন তিনি। পথে বসুগাঁও রেললাইন ক্রস করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তার। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিউর ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।