Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩০

admin • 13 Mar 2024, 08:27 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩০

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৩০ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৩ মার্চ) ইফতারের আগ মুহূর্তে সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, নতুন গ্যাস সিলিন্ডারে সংযোগ দেয়ার সময় আগুন ধরে যায়। এ অবস্থায় সিলিন্ডারটি রাস্তায় ফেলে দেয়া হয়। এ সময় রাস্তায় থাকা লোকজনও দগ্ধ হয়। এছাড়া, রাস্তার পাশে অনেকে মাটির চূলায় রান্না করছিলেন। তাদের অনেকেও দগ্ধ হয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা।

বিস্তারিত আসছে…

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।