Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
আর্ন্তজাতিক

গাজার হাসপাতালে ঢুকে ইসরায়েলের তাণ্ডব, নিহত ১৬

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
গাজার হাসপাতালে ঢুকে ইসরায়েলের তাণ্ডব, নিহত ১৬

গাজার বিভিন্ন হাসপাতালে ঢুকে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। মধ্যাঞ্চলে দেইর আল বালাহে হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ১৬ ফিলিস্তিনি। মঙ্গলবার (৩০ জানুয়ারি) জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

 

শহরটির আবাসিক এলাকায় বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। রেড ক্রিসেন্ট জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন শিশু। খান ইউনিসের আল আমাল হাসপাতাল থেকে চিকিৎসক ও আশ্রয়গ্রহণকারীদের সরে যাওয়ার নির্দেশনা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। তীব্র মানবিক সংকটে গোটা উপত্যকায় তৈরি হয়েছে অরাজক এক পরিস্থিতি। বিভিন্ন হাসপাতালে ত্রাণ পৌঁছাতে গেলে আগেই লুটপাট করে নিচ্ছে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আল নাসের হাসপাতালে খাবার সরবরাহের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে স্বেচ্ছাসেবীরা। কারণ, এর আগেই ত্রাণবাহী গাড়িতে ভিড় করে সব নিয়ে নেয় শত শত মানুষ। আল শিফা হাসপাতালেও ঢুকতে দেয়া হয়নি ১৯ হাজার লিটার জ্বালানি।

 

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৬ হাজার ৮শ’র কাছাকাছি দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৬৫ হাজার ৬৩৬ জন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।