Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

গাজায় স্কুলে ড্রোন হামলায় নিহত ১০

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
গাজায় স্কুলে ড্রোন হামলায় নিহত ১০

যুদ্ধবিধ্বস্ত গাজার জাবালিয়ায় একটি স্কুলে ড্রোন হামলায় শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। স্থানীয় স্বাস্থ্যকর্মীদের বরাতে এ তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, জাবালিয়ার উপকণ্ঠে সাফতাওয়ে এলাকার আল-নাজলা স্কুলে ওই হামলা হয়। স্কুলটি একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল। ইসরায়েলি বাহিনীর হামলা থেকে বাঁচতে সেখানে আশ্রয় নিয়েছিলেন অনেকে। 

সালেহ আল-আসওয়াদ নামের একজন প্রত্যক্ষদর্শী সিএনএনকে জানান, তাঁর জামাতা এই হামলায় আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন। তিনি বলেন, ‘নিরাপদ ভেবে এখানে আশ্রয় নিয়েছিল সবাই। অথচ হামলায় প্রাণ দিতে হলো। দুই শিশু সন্তানসহ এক বাবা মারা গেলেন চোখের সমানে।’

এদিকে ইসরায়েলকে অবিলম্বে গাজার দক্ষিণের রাফাহ শহরে সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। একই সঙ্গে গাজায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশ নিশ্চিত করতে উপত্যকাটির দক্ষিণের রাফাহ ক্রসিং খুলে দিতে ইসরায়েলকে নির্দেশ দেওয়া হয়েছে। অথচ আইসিজের এই নির্দেশ উপেক্ষা করে রাফাহ শহরে হামলা জোরদার করেছে ইসরায়েল। 

গত সাত মাসের বেশি সময় ধরে গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় ৩৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ হাজারের বেশি মানুষ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।