Wednesday, 4 November 2026
শিরোনাম
স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
আর্ন্তজাতিক

গাজায় বুলডোজার–ট্যাংক রেখেই পালিয়েছে ইসরায়েলি সেনা

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
গাজায় বুলডোজার–ট্যাংক রেখেই পালিয়েছে ইসরায়েলি সেনা

গাজার ভেতরে প্রবেশ করা ইসরায়েলি সেনাবাহিনীর একটি দলের সাথে সংঘর্ষে জড়িয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠি হামাসের আল কাসাম ব্রিগেজের যোদ্ধারা। গত ৭ অক্টোবর হামাস–ইসরায়েল সংঘাত শুরুর পর এটিই দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষের প্রথম ঘটনা।

হামাস দাবি করেছে, এ সময় গোষ্ঠিটির অ্যাম্বুসে দুটি ইসরায়েলি সামরিক বুলডোজার ও একটি ট্যাংক ধ্বংস হয়েছে এবং এগুলোতে থাকা দেশটির সেনা সদস্যরা তাদের যানবাহনগুলো ফেলে ইসরায়েলে পালিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কাসাম ব্রিগেড জানিয়েছে, ‘জায়নবাদী বাহিনীর সদস্যরা খান ইউনুসে অ্যাম্বুসের মুখে তাদের যানবাহন ছেড়ে কাটাতারের ওপারে পালিয়েছে।’

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, ইসরায়েল ডিফেন্স ফোর্স নিশ্চিত করেছে, এ ঘটনার সময় তাদের বাহিনী গাজায় সক্রিয় ছিল।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গাজার পশ্চিমে কিস্সুফিম এলাকায় সেনা সদস্যদের উপর গুলি ছোড়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।