Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

গাজায় চেতনানাশক ছাড়াই চলছে অস্ত্রোপচার : জাতিসংঘ

admin • 08 Nov 2023, 02:25 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গাজায় চেতনানাশক ছাড়াই চলছে অস্ত্রোপচার : জাতিসংঘ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যাকায় টানা ৩১ দিন ধরে চলছে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা। গাজার শাসকগোষ্ঠী ও সশস্ত্র সংগঠন হামাস এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) এক মাস পূর্ণ হয়।

 

এর একদিন আগে সোমবার গাজায় সীমিত সময়ের জন্য যুদ্ধ বন্ধ রাখার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে মঙ্গলবার সকালে ফের গাজা উপত্যকায় লাগাতার বোমাবর্ষণ শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারায় বাস্তুচ্যুত কয়েকজন।

   

গত এক মাসের হামলায় বাদ যায়নি হাসপাতাল, শরণার্থী শিবির, আশ্রয়কেন্দ্র ও জাতিসংঘের পরিচালিত স্কুলও। উপত্যকাটির শাসকগোষ্ঠী হামাসের প্রতিরোধ শক্তি কমাতে সেখানে সর্বাত্মক অবরোধ আরোপ করে তেলআবিব। বন্ধ হয়ে যায় জরুরি ওষুধ, পানি, জ্বালানি সরবরাহ লাইন। বিপর্যস্ত হয়ে পড়েছে ২৩ লাখ বাসিন্দার এই আরব বসতি।

   

ভেঙে পড়ে স্বাস্থ্য ব্যবস্থা। বিধ্বস্ত হয়েছে কয়েক ডজন হাসপাতাল। বন্ধ হয়ে গেছে সেখানে জ্বালানি সরবরাহ। কোন রকমে চলছে জরুরি বিভাগ। এই অবস্থায় গুরুত্ব আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

   

এর মধ্যে যোগ হয়েছে আরও এক বিপর্যয়। অস্ত্রোপচারে ব্যবহৃত অতি প্রয়োজনীয় অ্যানেস্থেসিয়া (চেতনানাশক) ফুরিয়ে গেছে। এ বিষয়ে মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র জানিয়েছেন, গাজার কিছু চিকিৎসক অ্যানেস্থেসিয়া ছাড়াই অঙ্গচ্ছেদসহ বিভিন্ন জটিল অস্ত্রোপচার চালিয়ে যাচ্ছেন।

   

গাজায় বেসামরিক নাগরিকরা যে ভয়াবহ যন্ত্রণা সহ্য করছেন তা বর্ণনা করার উপায় নেই। কোন ভাবেই এই বর্বরতাকে বৈধতা দেয়া যায় না। ডব্লিউএইচও-র মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার মঙ্গলবার জেনেভায় আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, তাদের বেঁচে থাকার জন্য পানি, জ্বালানী, খাদ্য এবং স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করা অতিজরুরি হয়ে উঠেছে।

 

লিন্ডমেয়ার আবারও প্রতিদিন প্রায় পাঁচশত ট্রাক সহায়তার অবাধ এবং নিরাপদ প্রবেশাধিকার নিশ্চিতের ফের আহ্বান জানিয়েছেন। হাসপাতালের রোগীদের জরুরি অস্ত্রোপচার করা হচ্ছে অ্যানেস্থেসিয়া ছাড়াই। সেখানে রোগীর তীব্র যন্ত্রণা অনুমান করা আসলেই কঠিন,' যোগ করেন তিনি।

   

লিন্ডমেয়ার আরও বলেন, যে অন্তত ১৬ জন স্বাস্থ্যসেবা কর্মী কর্তব্যরত অবস্থায় নিহত হয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, যে স্বাস্থ্যসেবার উপর কোনো আক্রমণ আন্তর্জাতিক মানবিক আইনে সম্পূর্ণ নিষিদ্ধ।

   

ডক্টরস উইদাউট বর্ডারস, যা মেডেসিনস সান ফ্রন্টিয়ারস নামেও পরিচিত, মঙ্গলবার সংস্থাটি জানিয়েছে আল শাতি শরণার্থী শিবিরে বিস্ফোরণে এর একজন সহকর্মী এবং তার পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন।

   

মোহাম্মাদ আল আহেল, একজন এমএসএফ ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং তার পরিবারের বেশ কয়েকজন সদস্য সোমবার বিস্ফোরণে মারা গেছেন, সংস্থাটি নিশ্চিত করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।