Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
আর্ন্তজাতিক

গাজায় আতিফ আসলামের দেড় কোটি রুপি সহায়তা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
গাজায় আতিফ আসলামের দেড় কোটি রুপি সহায়তা

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরাইলের চলমান সংঘাত ১৭তম দিনে গড়িয়েছে। এরই মধ্যে ইসরাইলের হামলায় ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। গাজার হাসপাতালগুল ও মসজিদেও হামলা চালাচ্ছে ইসরাইল।

গাজায় খাদ্য, পানীয় ও জ্বালানি অবরোধ দেওয়ায় মানবিক সংকট দেখা দিয়েছে। ইসরাইলের বোমা হামলায় হতাহতের সংখ্যা প্রতিদিন বাড়ছে। হাসপাতালের ধারণক্ষমতার বাইরে চলে গেছে আহত মানুষের সংখ্যা। ওষুধ, ব্যান্ডেজ ও চিকিৎসকের চরম সংকট দেখা দিয়েছে।

গাজায় বর্তমানে বেশ কয়েকটি স্থানীয় ও আন্তর্জাতিক দাতব্য সংস্থা কাজ করছে। এমনি একটি পাকিস্তানি দাতব্য সংস্থার মাধ্যমে গাজায় দেড় কোটি রুপি সহায়তা দিলেন পাকিস্তানের সংগীতশিল্পী আতিফ আসলাম। পাকিস্তানি সংস্থা আল খিদমত ফাউন্ডেশনে তিনি এ অর্থ দিয়েছেন বলে আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।

আহত ও নিহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানিয়ে আতিফ আসলাম ইনস্টাগ্রামে ফিলিস্তিনের জাতীয় পতাকার ওপর লিখেছেন, এই সংকটে আসুন এক সঙ্গে দাঁড়াই, শান্তির জন্য দোয়া করি।

আতিফ আসলামের অনুদানে কৃতজ্ঞতা প্রকাশ করেছে পাকিস্তানি সংস্থা- আল খিদমত ফাউন্ডেশন পাকিস্তান। তারা বলছে, এ কঠিন সময়ে গাজা ও ফিলিস্তিনিদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও খাদ্য সহায়তার জন্য আতিফ আসলাম দেড় কোটি পাকিস্তানি রুপি অনুদান দিয়েছেন, এ জন্য আমরা কৃতজ্ঞ। তার এ কাজ অন্যদেরও উৎসাহিত করবে।

গত ৭ অক্টোবর সকালে ইসরাইলে নজিরবিহীন হামলা চালায় হামাস। মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরাইলের দিকে ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে। একই সঙ্গে স্থল, জল ও আকাশপথে ইসরাইলে ঢুকে পড়ে হামাস যোদ্ধারা। হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরাইলি নিহত হয়েছে। এখনো ২০০ জন হামাসের হাতে বন্দি আছে। ইসরাইল তাৎক্ষণিকভাবে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। গাজায় দফায় দফায় হামলা চালাচ্ছে ইসরাইল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।