Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গাইবান্ধা-৫ আসনে ভোট বন্ধ করা হয়নি : ইসি

admin • 06 Jan 2024, 07:04 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গাইবান্ধা-৫ আসনে ভোট বন্ধ করা হয়নি : ইসি

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ভোটগ্রহণ বন্ধ করা হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (৫ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসি এ তথ্য জানিয়েছে। এর আগে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে ইসির পক্ষ থেকে জানানো হয় ভোট বন্ধের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

দ্বাদশ সংসদ নির্বাচনে এবার গাইবান্ধা-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলী (ট্রাক), শামসুল আজাদ শীতল (ঈগল পাখি), বিকল্প ধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা) এবং এনপিপির ফারুক মিয়া (আম)।

এর আগে গত ৩ জানুয়ারি ভোটের চার দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এই আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আতাউর রহমান সরকার। সরকারের একতরফা নির্বাচন, সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছিলেন।

অন্যদিকে বৈধ স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মৃত্যুবরণ করায় নওগাঁ-২ আসনের সাধারণ নির্বাচন বাতিল করে ইসি। গত ২৯ ডিসেম্বর এ তথ্য নিশ্চিত করে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তবে পরবর্তীতে এই আসনে নির্বাচন হবে বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।