Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গাইবান্ধায় ট্রাকচাপায় সাবেক জজ নিহত

admin • 25 May 2026, 12:59 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গাইবান্ধায় ট্রাকচাপায় সাবেক জজ নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাকচাপায় এম এ আউয়াল সরকার নামে সাবেক এক জজ নিহত হয়েছেন। গতকাল রোববার (২৪ মে) রাত সাড়ে ১০টার দিকে সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক সড়কের বামনডাঙ্গা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এম এ আউয়াল (৫৫) সরকার উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের মৃত সৈয়দ আলী সরকারের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত জজ ছিলেন। বর্তমানে গাইবান্ধা জজ কোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, গাইবান্ধা জজ কোর্ট থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন এম এ আউয়াল সরকার। পথে বামনডাঙ্গা ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ছাড়া ট্রাকটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।