Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

গাঁজা দিয়ে বানানো চকলেট বিক্রি, গ্রেপ্তার ২

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
গাঁজা দিয়ে বানানো চকলেট বিক্রি, গ্রেপ্তার ২

ওপর থেকে দেখতে মনে হতো সাধারণ চকলেট। কিন্তু আদতে তা নয়। সুস্বাদু এ চকলেট তৈরিতে ব্যবহার করা হতো মারিজুয়ানা বা গাঁজা।

এটি খেয়ে শিশুরা ভিন্ন আচরণ শুরু করলে বাবা-মা তা পুলিশকে জানায়। পরে পুলিশ তদন্ত করে ঘটনাটি জানতে পারে। এমন ঘটনা ঘটেছে ভারতের কর্ণাটক ম্যাঙ্গালুরুতে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় পুলিশ দুটি দোকানে অভিযান চালিয়ে ১২০ কেজি গাঁজার তৈরি চকলেট জব্দ করে। এ ঘটনায় দুজন দোকানিকে গ্রেপ্তার করা হয়েছে।

ম্যাঙ্গালুরুর পুলিশ কমিশনার কুলদ্বীপ জৈন বলেন, ফরেনসিক ল্যাবে পরীক্ষা করে জানা গেছে চকলেটগুলোতে মারিজুয়ানা ছিল। চকলেটগুলো উত্তর প্রদেশ থেকে আনা হও। এ ঘটনায় আরও তদন্ত চলছে।

সম্প্রতি কর্ণাটকের রায়চুর শহরেও গাঁজা দিয়ে বানানো চকলেট বিক্রির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়। ধারণা করা হচ্ছে, একটি বড় চক্রের মাধ্যমে এ চকলেটগুলো সরবরাহ করা হয়।

এ ধরনের চকলেট খাওয়া শিশুদের জন্য বিপজ্জনক বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এ নিয়ে শিশু বিশেষজ্ঞ ড. এস মুজাহিদ হোসেইন বলেন, একবার শিশুরা আসক্ত হয়ে গেলে তাদেরকে ফেরানো কঠিন হবে। শিশুরা যা পছন্দ করে তাই খেতে চায়। সুতরাং বাবা-মায়ের উচিত এ নিয়ে সতর্ক থাকা।

  সুত্র;এনডিটিভি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।